ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চিত্রনায়িকা মাহিয়া মাহির সাবেক প্রেমিক শাওন গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

mahia_mahi
চিত্রনায়িকা মাহিয়া মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহির ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে শাওন নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতার যুবক তার সাবেক প্রেমিক বলে জানা গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান মাহির আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে শাওন নামে এক যুবককে গ্রেফতার করে রিমান্ডে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জিজ্ঞাসাবাদে শাওন জানায়, মাহীর সঙ্গে শাওনের পরিচয় স্কুল জীবন থেকে। তারা উত্তরায় একই স্কুলে লেখাপড়া করেছেন। এখন তিনি প্রেম সম্পর্কও দাবি করছেন।

গোয়েন্দা সূত্রে জানা যায়, গত ১২ মে সিলেটের ব্যবসায়ি মাসুদ পারভেজ অপুর সঙ্গে মাহীর বিয়ে হয়। এরপর থেকে ঐ যুবক ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি মাহীকে স্ত্রী দাবি করে তার সঙ্গে তোলা অন্তরঙ্গ ছবি ফেসবুবে ছড়িয়ে দেন। এরপর মাহি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম শাখায় একটি লিখিত অভিযোগ করেন।

mahi1
মাহিয়ার সাবেক প্রেমিক শাওন

ফেসবুকে ছবি আপলোড করে তাকে শাওন হুমকি দিচ্ছে এই অভিযোগের ভিত্তিতে শাওনকে গ্রেফতার করে রিমান্ডে নেয় ডিবি পুলিশ।

এর আগে এ বিষয়ে মাহি সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি একটা নতুন জীবনের পথে পা বাড়িয়েছি। আমি চাইনা আমার শ্বশুরবাড়িতে আমাকে নিয়ে কোন ভুল বোঝাবুঝি হোক। আমি সাইবার ক্রাইম আদলতে মামলা করেছি। যারা যারা ফেসবুকে এসব ছবি ছেপেছেন এবং সংবাদ পরিবেশন করেছেন তাদের বিরুদ্ধে মামলা করেছি। সময় হলেই সব জানতে পারবেন।

সর্বশেষ

চট্টগ্রাম নগরীতে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশ-অবস্থান নিষিদ্ধ ঘোষণা

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

বোয়ালখালীতে অস্ত্রসহ আপন দুই ভাই গ্রেফতার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

দক্ষিণ হালিশহর বিএনপি নেতা সাইফুর রহমান এর বহিস্কারাদেশ প্রত্যাহার

জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধ্যাদেশ

শ্বশুর বাড়ীর অত্যাচার সইতে না পেরে সন্তান নিয়ে গৃহবধূর খালে ঝাপ,শিশুর মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print