ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চকরিয়ায় চাচাকে পিটিয়ে হত্যা, ভাতিজা আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

কক্সবাজারের চকরিয়া উপজেলার পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডের করাইয়াঘোনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গিয়াস উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে তার ভাই ও ভাতিজারা। এ ঘটনায় ভাতিজা সাঈদীকে (২২) আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পৌরসভার করাইয়াঘোনা এলাকার মৃত নাজেম উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিনকে একটি মুরগির বিষয়কে কেন্দ্র করে তর্কাতর্কি একপর্যায়ে বড় ভাই ও ভাতিজারা এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় কাউন্সিলর ফারহানা ইয়াছমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে কথায় কথায় হত্যার প্রবনতা বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসীর মনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ভাতিজা সাঈদীকে আটক করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি পদক্ষেপ নেয়া হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print