ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাঙ্গুনিয়ায় এনজিও’র ঋণ পরিশোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জেলার রাঙ্গুনিয়া ঋণের চাপে এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার লালানগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত নুর আয়েশা বেগম (৪০) একই এলাকার মো. জামশেদুল আলমের (৪৫) স্ত্রী।

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম জানান, এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুনেছি অর্থনৈতিক সংকটে ছিল। বিভিন্ন এনজির কিস্তি পরিশোধ করছে পারছিলেন না। ঋণ নিয়ে মেয়েকে বিয়ে দিয়েছেন। অন্যদিকে স্বামীর চায়ের দোকান ভাড়াও দিতে পারে না। পরিবারের জন্য বাজার-সদাই করতে পারে না। সবকিছু মিলে আত্মহত্যা করেছে বলে জেনেছি।

মরদেহ উদ্ধার করা হয়েছে। কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে না।

তবে মৃত আয়েশার স্বামী জামশেদুল আলম জানান, তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশার চালক হলেও সাম্প্রতিক সময়ে সিএনজি বিক্রি করে দিয়ে বাড়ির পাশে একটি চায়ের দোকান করেন। আর রাতে তিনি দোকানেই থাকেন। তার দুই মেয়ের মধ্যে এক মেয়েকে বিয়ে দিলেও অপর মেয়ে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় মায়ের সাথেই থাকেন। আজ ভোরে তিনি দোকানে খবর পেয়ে বাড়িতে গিয়ে দেখেন তার স্ত্রী ঘরের ভেতর ঝুলে আছে।

তিনি আরও জানান, অস্বচ্ছলতার কারণে তার স্ত্রী তিনটি এনজিও থেকে দেড় লক্ষ টাকা ঋণ নিয়েছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print