ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ: দুই পুলিশসহ আহত ১০

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

 

.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই উপ গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনায় দুই পুলিশ সদস্য সহ অন্তত ১০ জন আহত হয়েছে।

আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও শাহ আমানত হলের সামনে দফায় দফায় এ সংঘষের ঘটনা ঘটে।

এনিয়ে দুই দিনে ৩ দফায় সংঘর্ষে ঘটনা ঘটলো।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহসভাপতি শিমুল বিশ্বাস বলেন, ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার, এরপর ঘটনা গড়ায় হল ভিত্তিক দুই গ্রুপের মধ্যে। এ ঘটনায় দুটি পক্ষই দোষারোপ করছে একে-অপরকে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নুরুল আজিম শিকদার জানান, দুপক্ষকে সরিয়ে দুই হলের মাঝখানে অবস্থান নিয়েছে পুলিশ। ঘটনার কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেয়া হবে।

চায়ের দোকানে বসা নিয়ে দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার রাতে তৃতীয় দফায় সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই গ্রুপ। এতে উভয় পক্ষের অন্তত ৯ নেতা–কর্মী আহত হয়েছেন। রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। শুক্রবার বিকালে ফের তারা সংঘর্ষে জড়ায়।

এর আগে তারা বুধবার রাতে এবং বৃহস্পতিবার দুপুরে দুই দফা সংঘর্ষে জড়ায়। ওই দুই দফা সংঘর্ষে ছাত্রলীগের অন্তত ১৫ নেতা–কর্মী আহত হয়েছিলেন।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print