ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মানহানির মামলায় দোষী সাব্যস্ত ট্রাম্প

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

১৯৯০ সালে নিউইয়র্কের ম্যানহাটানের একটি দোকানে লেখক ই জিন ক্যারলকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যৌন হেনস্থা করেছিলেন। ২০১৯ সালে এই অভিযোগ সামনে এনে মামলা করেছিলেন ক্যারল। আর সেই মামলা করার পর ট্রাম্প সে বিষয়ে বেশ কিছু মন্তব্য করেন।

ট্রাম্পের মন্তব্য মানহানিকর বলে ফের আদালতের দ্বারস্থ হন ক্যারল। বুধবার নিউইয়র্কের এক আদালতে সেই মামলার শুনানি ছিল।

ডিস্ট্রিক্ট জাজ শুনানির শেষে যে রায় দিয়েছেন তাতে বলা হয়েছে, ‘২০১৯ সালে ক্যারলকে নিয়ে ট্রাম্প যে মন্তব্য করেছিলেন তা মানহানিকর’। অর্থাৎ ক্যারলের অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে।

১৯৯০ সালে ট্রাম্প ডিপার্টমেন্টাল স্টোরে ক্যারলকে যৌন হেনস্থা করেছিলেন বলে জানিয়েছিলেন জুরিরা। দোষী সাব্যস্ত হওয়ার পর ট্রাম্পকে ওই মামলায় পাঁচ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে বলা হয়েছিল। কিন্তু ট্রাম্প উচ্চ আদালতে আপিল করেন। আগামী জানুয়ারি মাসে সেই মামলার শুনানি আছে।

বিচারক এদিন জানিয়েছেন, ওই মামলার নিষ্পত্তি হলে জানা যাবে সব মিলিয়ে ট্রাম্পকে কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print