ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

‘নির্বাচনে অংশ নিতে পারবে ইমরানের দল পিটিআই’

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। সোমবার (১১ সেপ্টেম্বর) দেশটির একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

গত ৯ মে পাকিস্তানজুড়ে বিক্ষোভ ও ভাঙচুরের জন্য ইমরান খান ও তার দল পিটিআইয়ের নেতা-কর্মীদের দায়ী করা হয়। এ বিষয়ে আনোয়ারুল হক কাকার বলেন, সেদিন ‘দুর্বৃত্তরা’ ভাঙচুর চালিয়েছিল। ওই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে অপর এক সাক্ষাৎকারে তত্ত্বাবধায়ক সরকারের মুখপাত্র ও তথ্যমন্ত্রী মুর্তজা সোলাঙ্গি বলেন, তত্ত্বাবধায়ক সরকার দেশের সব কটি রাজনৈতিক দলের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। পিটিআই নিবন্ধিত একটি রাজনৈতিক দল। তাই নির্বাচনে অংশ নিতে দলটির সামনে কোনো বাধা নেই।

মুর্তজা সোলাঙ্গি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন বর্তমান সরকারের অগ্রাধিকার। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সূত্র: ডন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print