ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সিডিএ কার্যালয়ে দুদকের ২ ঘন্টাব্যাপী অভিযান

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ’র (সিডিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের ১০ সদস্যের একটি টিম।

ভবনের নকশা অনুমোদনের ফরমে ব্যাংকের সীল-স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালায় দুদক টিম।

এসময় প্রতিষ্ঠানটির বেশ কিছু নথি পর্যালোচনা করেন দুদক কর্মকর্তারা।

.

অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম দুদকের উপ-পরিচালক নাজমুস সাদাত বলেন, দুদকের হটলাইন নম্বর ১০৬ এ ফোন পেয়ে অভিযানে আসে দুদক। যেহেতু এখানে অনেকগুলো নথি যাচাই বাছাইয়ের বিষয় রয়েছে, তাই আমরা প্রতিষ্ঠানটির বিভিন্ন কাগজপত্র চেয়েছি। যা পরবর্তীতে পর্যালোচনা করে এবং ব্যাংক হিসাবের সঙ্গে কোনো অমিল আছে কিনা তা খতিয়ে দেখা হবে।
প্রাথমিকভাবে কোনো অনিয়ম পাওয়া গেছে কি-না জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রায় ২ ঘণ্টার মতো সিডিএ-তে ছিলাম। এ অল্প সময়ে বিশাল ফাইল দেখার সুযোগ নেই। তবে কয়েকটি ফাইল দেখেছি। এর মধ্যে কিছু ফাইলে অনিয়মের সত্যতা পাওয়া গেছে।

গত ৩১ আগস্ট ‘জাল ব্যাংক স্লিপে হচ্ছে নকশা অনুমোদন, জড়িত সিডিএর কর্মচারী’ নামে সংবাদ প্রকাশ করে বাংলানিউজ। বিষয়টি জানাজানি হলে চাঞ্চল্য সৃষ্টি হয় প্রতিষ্ঠানটিতে। এ নিয়ে ওইদিনই সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানটির সচিব মিনহাজুর রহমান বরাবরে চিঠিও দেন। এর প্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে সিডিএ।

দুদকের অভিযানে পর সিডিএ’র চেয়ারম্যান এম জহিরুল আলম চৌধুরী দোভাষ বলেন, ‘আমরা বিষয়টি জানার পর পরই তিন সদস্যের কমিটি গঠন করেছি। আজ দুদকের টিম এসেছিল। তারা আমাদের কাছে কিছু কাগজপত্র চেয়েছে, আমরা তা তাদের হাতে দিবো’।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print