ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সলিমপুরে উচ্ছেদ অভিযানে হামলা, ইউএনও,ওসিসহ আহত ১০, আটক ৪

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ডে সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরে সরকারী জায়গা দখল করে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ অভিযান শেষ করে ফেরার পথে অবৈধ দখলদারদের হামলায় আহত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম ও সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদসহ ১০ জন।

আজ বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা একটি বেসরকারী টেলিভিশনের গাড়িসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। হামলা থামাতে পুলিশ অন্তত অর্ধশত ফাঁকা গুলি চালায়।

আহত কয়েকজনকে উদ্ধার করে নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় ৪জনকে আটক করেছেন পুলিশ।

হামলা ও আহতদের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন বলেন, হার্ট ফাউন্ডেশনের জন্য বরাদ্দকৃত একটি জায়গা দীর্ঘদিন ধরে অবৈধ দখলদাররা দখল করে স্থাপনা নির্মাণ করে আছেন। তাদের বেশ কয়েকবার নোটিশ করলেও কিন্তু তারা দখল ছাড়েননি। উক্ত স্থান থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে দশ একক জায়গা উদ্ধার করা হয়। কিন্তু বিকালের দিকে উচ্ছেদ শেষে ফেরার পথে অবৈধ দখলদারদের হামলায় গুরুতর আহত হন ইউএনও, ওসিসহ বেশ কয়েকজন। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরিচালিত এই অভিযানকালে উপজেলার জঙ্গল সলিমপুর মৌজার বি.এস ১নং খাস খতিয়ানভুক্ত বি.এস ৩৬০ ও ৩৬১ দাগের পাহাড় শ্রেণির এই জমিতে থাকা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, হামলার সময় রক্ষা পেতে পুলিশ ৪৬ রাউন্ড গুলি চালায়। হামলাকারী এক নারীরসহ ৪জনকে পুলিশ আটক করেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print