ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মিরসরাইয়ে দুর্ঘটনায় লেগুনা চালক নিহত, আহত ১০

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহমান (৫৩) নামে এক লেগুনাচালকের মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেগুনা সড়কের পাশের ডোবায় পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ডুবায় ডুবে যাওয়া লেগুনাটির আরও ১০ যাত্রী আহত হয়েছে।

আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক আব্দুর রহমান চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগি ইউনিয়নের উত্তরবন্দর এলাকার মরহুম রুহুল আমিনের ছেলে।

আহতদের উদ্ধারে করে উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সাজ্জাদ হোসেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের ম্যাকডোনাল্ড স্টিল কোম্পানির শ্রমিকদের বহনকারী একটি লেগুনা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে পানিতে পড়ে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই লেগুনাচালক নিহত হন। আহত শ্রমিকদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। নিহত চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print