ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে অপহৃত শিক্ষার্থীকে ১৪ দিন পর ঢাকা থেকে উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.চট্টগ্রামে অপহৃত এক শিক্ষার্থীকে ১৪ দিন পর ঢাকা থেকে উদ্ধার করেছে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ।

একই সাথে গ্রেফতার করা হয়েছে তিন অপহরণকারী। ১৮ সেপ্টেম্বর সোমবার সকালে ভিকটিম উদ্ধার ও একাধিক আসামীকে গ্রেফতার করে তাদেরকে সন্ধ্যায় চট্টগ্রামের কোতোয়ালি থানায় এনে ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তোফাজ্জল হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামিরা হলো, সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা মাইজপাডার মাস্টার গোলাম সোবহানের বাড়ির রফিক উদ্দীনের ছেলে রাকিবুল ইসলাম( ১৯), রফিক উদ্দীনের স্ত্রী নাসিমা আক্তার (৩৭) ও লোহাগাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ রিদোয়ান (২২)।

মামলার বিবরণে প্রকাশ, গত ৫ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে ১০ টার মধ্যে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানার নন্দনকানন গোলাপ সিং লেন থেকে চট্টগ্রাম নাসিরাবাদ সরকারী মহিলা কলেজের এক শিক্ষার্থী নিখোঁজ হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরী করেন শিক্ষার্থীর চাচা জান এ আলম। পরবর্তীতে ওই শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে আসামিরা অপহরণ করে নিয়ে গেছে মর্মে জানতে পেরে শিক্ষার্থীর বাবা সাতকানিয়া উপজেলার দক্ষিণ রুপ কানিয়া নয়াপাড়া এলাকার হাশেমের পুত্র আব্বাস উদ্দিন ১১ সেপ্টেম্বর একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই তোফাজ্জল হোছাইন বলেন, আমি মামলাটির তদন্তভার পেয়ে ভিকটিমকে উদ্ধার ও আসামীদের গ্রেফতারে বিভিন্ন এলাকা অভিযান পরিচালনা করি। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার তেজগাঁও থানার কারওয়ান বাজার গ্র্যান্ড হোটেল থেকে সোমবার সকালে ভিকটিমকে উদ্ধার ও এজাহার নামীয় ৩ আসামিকে গ্রেফতার করে সন্ধ্যায় চট্টগ্রামে নিয়ে আসি। মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print