ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শাহ আমানত বিমানবন্দরে পৌনে ২ কেজি স্বর্ণ উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত রাইস কুকার থেকে আবারো পৌনে ২ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত টিম আজ শনিবার গণমাধকে জানায়, ওমান এয়ারেওয়েজে আসা ২টি মালিকবিহীন ব্যাগ স্ক্যানিং করে রাইস কুকারে লুকানো ৩টি স্বর্ণের পিণ্ড উদ্ধার করেছে।

সূত্র জানায়, গতকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর) ওমান এয়ারের একটি ফ্লাইটে কোনো যাত্রী ব্যাগ দুটি নিয়ে আসেন।

কিন্তু যাত্রীদের লাগেজ যে বেল্টে দেওয়া হয়, সেখানে এই ব্যাগ দুটি দীর্ঘসময় পড়ে ছিল। আজ শনিবার বিকেল পর্যন্ত কোনো যাত্রী ব্যাগগুলো নিতে না আসায় সন্দেহ হয়।

পরে মালিকবিহীন ব্যাগ দুটি স্ক্যানিং করে রাইস কুকারে লুকানো ৩টি স্বর্ণের পিণ্ড উদ্ধার করেছে।

সূত্র জানায়, শুক্রবার (২২ সেপ্টেম্বর) ওমান এয়ারের একটি ফ্লাইটে কোনো যাত্রী ব্যাগ দুটি নিয়ে আসেন।

কিন্তু যাত্রীদের লাগেজ যে বেল্টে দেওয়া হয়, সেখানে এই ব্যাগ দুটি দীর্ঘসময় পড়ে ছিল। শনিবার পর্যন্ত কোনো যাত্রী ব্যাগগুলো নিতে না আসায় সন্দেহ হয় গোয়েন্দা কর্মকর্তাদের।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশীর আহমেদ জানান, পরিত্যক্ত ব্যাগ থেকে ৩টি স্বর্ণপিণ্ড উদ্ধার করা হয়,যার ওজন ১৮৫০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪৮ লাখ ১৮ হাজার ৫০০ টাকা।

স্বর্ণপিণ্ডগুলো ডিএমের মাধ্যমে কাস্টম হাউস চট্টগ্রামে জমা দেওয়া হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এর আগে গতকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ৭টা ২৪ মিনিটে এয়ার এরাবিয়ার ফ্লাইটে আসা মোহাম্মদ আলী নামের এক যাত্রীর রাইস কুকারে লুকানো ১ কেজি ৭০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছিল কাস্টমস।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print