ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

৩ সন্তান নিয়ে মায়ের বিষপান, ৩ জনের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সুনামগঞ্জের জামালগঞ্জে স্বামীর উপর অভিমান করে ৩ সন্তানকে নিয়ে মা বিষপান করেছেন বলে জানা গেছে। এতে ৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মাকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতাল পরে সিলেট হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক।

সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শফিকুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজ রবিবার সকাল ১০টার দিকে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিষপানে মারা যাওয়া তিন সন্তানের নাম সাকিবা বেগম (১৫), তামবির হোসেন (১৩) ও সাহেদ মিয়া (৫)।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে শান্তিপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী যমুনা বেগম স্বামীর সঙ্গে অভিমান করে সন্তানদের নিয়ে বিষ পান করেন।

এতে তাদের ৩ সন্তানের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন মা যমুনা বেগম।

বিষয়টি নিশ্চিত করেছে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print