ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালে এসএম বোরহান উদ্দিনকে সভাপতি এবং আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ৫১ সদস্যের কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। এরপরে ২০২০ সালের ৪ মার্চ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। আজ বুধবার এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

এদিকে দক্ষিণ জেলা শাখা কমিটির পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলা শাখা, বাঁশখালী পৌর শাখা, আলাউল সরকারি কলেজ শাখা এবং সাতকানিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে পৃথক বিজ্ঞপ্তিতে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print