ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পাকিস্তানে মিলাদুন্নবীর সমাবেশে আত্মঘাতি বোমা হামলায় মৃত্যু বেড়ে ৫২

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে নবী মুহাম্মদের জন্মদিন উপলক্ষে একটি সমাবেশে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৫২ জনে পৌঁছেছে এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এ আত্মঘাতী হামলার ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছে ওই প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তা ও পুলিশ।

আত্মঘাতী হামলাটি একটি মসজিদের কাছে ঘটে, যেখানে মুসল্লিরা ঈদে মিলাদুন্নবীর বা নবী মুহাম্মদের জন্মদিন উদযাপন উপলক্ষে জড়ো হয়েছিলেন।

সহকারী কমিশনার এক বিবৃতিতে বলেছেন, মদিনা মসজিদে জড়ো হওয়ার পর মুসল্লিরা একটি মিছিলে অংশ নেওয়ার সময় এ আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ভয়াবহতা ব্যাপক ছিল।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে একজন পুলিশের কর্মকর্তাও রয়েছেন, তবে এ বিষয়ে পুলিশ বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্টেশন হাউস অফিসার (এসএইচও) জাভেদ লেহরি গণমাধ্যমকে জানিয়েছেন, আহতদের একটি চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।  সূত্র: আরব নিউজ

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print