ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কাপ্তাই হ্রদে মিলল ২৩ কেজি’র বাঘা আইড়

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাঙামাটি জেলা প্রতিনিধি :
রাঙামাটির কাপ্তাই হ্রদে জেলেদের জালে ধরা পড়লো ২৩ কেজি ওজনের বিরল প্রজাতির বাঘা আইড় মাছ। মাছটি শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের মাছ জনৈক মৎস্য ব্যবসায়ি তৈয়বের দোকানে নিয়ে বিক্রির জন্য আনাহলে সেটি এক নজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

কাপ্তাই হ্রদ থেকে আহরিত ২৩ কেজি ওজনের এতো বড় মাছটি পাইকারি ধরে ৫৭ হাজার ৫শ টাকায় বিক্রি করেছেন রিজার্ভ বাজারের মৎস্য ব্যবসায়ি আবু তৈয়ব।

.

বিগত কয়েক দশকে কাপ্তাই হ্রদে এই ধরনের বড় মাছ আর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় মৎস্য ব্যবসায়ি ও জেলেরা। এদিকে খবর পেয়ে মাছটি বনরূপা বাজারের আরেকজন ব্যবসায়ি ২৫শ টাকা কেজি ধরে কিনে নিয়ে যায়। বাঘাআইড় মাছটি রাঙামাটির সুবলংয়ের কাপ্তাই হ্রদে জেলের জালে ধরা পরে। পরে সেটি জেলেসর্দারের মাধ্যমে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের ব্যবসায়ি আবু তৈয়ব ও আব্দুস শুক্কুরের কাছে নিয়ে আসা হয়।
রিজার্ভ বাজারে দীর্ঘদিন ধরে মাছ ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ি রাখাল নাথ ও মোঃ ইউছুফ জানিয়েছেন, আমরা রাঙামাটিতে দীর্ঘ ৪০ বছর মাছের ব্যবসা করে আসছি। এই প্রথমবার এতোবড় বাঘাআইড় মাছ ধরা পড়লো স্বচক্ষে দেখলাম।

রাঙামাটি মৎস্য গবেষণা ইন্সটিটিউট এর উদ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা বিএম শাহিনুর রহমান মুঠোফোনে জানিয়েছেন, কাপ্তাই হ্রদে বাঘাআইড় মাছের অস্থিত্ব আগে থেকেই রয়েছে, বিগত ২০১৯, ২০২০, ও ২০২১ সালে কাপ্তাই হ্রদে ২ থেকে ৪ কেজি ওজনের বাঘাআইড় মাছ পাওয়া গেলেও এতোবড় বাঘাআইড় মাছ আগে ধরা পড়েছে এমন তথ্য আমার কাছে নাই আর আমি নিজে চোখেও দেখিনি।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print