ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাংবাদিক হেলাল উদ্দিনের মৃত্যুতে সম্মিলিত পেশাজীবী নেতৃবৃন্দের শোক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ পেশাজীবী সম্মিলিত পরিষদ -চট্টগ্রামের নেতৃবৃন্দ।

শনিবার এক বিবৃতিতে সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি ও সদস্য সচিব ডাক্তার খুরশিদ জামিল চৌধুরী বলেন- সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে অফুরান ক্ষতি হয়ে গেল। তারা এই সিনিয়র সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন একজন সৎ ও সাহসী সাংবাদিক হিসেবে হেলাল উদ্দিন চৌধুরী তার বর্ণাঢ্য কর্মজীবন অতিবাহিত করেছেন।

উল্লেখ্য-গতকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারে দৈনিক যায়যায়দিন পত্রিকার একটি কর্মসূচীতে অংশ নিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী। পরে তাঁকে কক্সাবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে লাইফ সাপোর্টে নেয়া হয় তাঁকে। সন্ধ্যা ৬টায় সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print