ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

“দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন অসম্ভব” : যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে আমির খসরু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে জানিয়েছি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক বিশ্বাসযোগ্য মানের নির্বাচন এ সরকারের অধীনে সম্ভব নয়।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী মূল্যায়ন প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে নিরপেক্ষ নির্বাচন হবে না বলেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। তারা সাধারণ মানুষ ও স্টেক হোল্ডারদের মতামত নিচ্ছে। এরপর তারা তাদের মতামত প্রকাশ করবে। আগে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল এসেছিল, তারাও মতামত নিয়েছে।

তারা কি জানতে চেয়েছে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দেশের সব বিষয়ে জানতে চেয়েছে।

এর আগে সকাল ১০টা বিএনপির প্রতিনিধিদের সঙ্গে গুলশান কার্যালয়ে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী মূল্যায়ন প্রতিনিধিদল বৈঠক করে। বিএনপির পক্ষে বৈঠকে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, শামা ওবায়েদ।

জাতীয় সংসদ নির্বাচনের পূর্বপরিস্থিতি যাচাই করতে শনিবার রাতে বাংলাদেশে আসে যুক্তরাষ্ট্রের ৭ সদস্যের প্রাকনির্বাচন পর্যবেক্ষক দল। দেশটির রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাকনির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবে। আগামী শুক্রবার পর্যন্ত দলটি বাংলাদেশে অবস্থান করবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print