ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আনোয়ারা ও দোহাজারীতে দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু

আনোয়ারা সড়কে পড়ে আছে অজ্ঞাত নারীর মরদেহ। ইনসেটে দোহাজারীতে লগুনার চাপায় টয়লেটে নিহত দিলুয়ারা।

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

আনোয়ারা সড়কে পড়ে আছে অজ্ঞাত নারীর মরদেহ। ইনসেটে দোহাজারীতে লগুনার চাপায় টয়লেটে নিহত দিলুয়ারা।

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১১ অক্টোবর) সকালে জেলার আনোয়ারা উপজেলার পিএবি সড়ক ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দেওয়ানহাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহত ২ নারীরে মধ্যে একজনে পরিচয় মিলেছে। তিনি হলেন-দোহাজারী পৌরসভা ১নং ওয়ার্ড চাগাচর এলাকার দিনমজুর মোহাম্মদ হোসেনের স্ত্রী নিলুফার বেগম (৪৫)।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল মাহমুদ বলেন, সকালে আনোয়ারা-বাঁশখালী সড়কের ঝিওরী মাজার গেট এলাকা অজ্ঞাত কোন গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। তার মাথা থেঁতলে গেছে। অতিরিক্ত রক্তকরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। অজ্ঞাত ২৪/২৫ বছর বয়সী এই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।

স্থানীয়দের তথ্যেমতে পুলিশ অজ্ঞাত ওই নারীকে মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে ধারণা করছে।

এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে মহাসড়ক দোহাজারী পৌরসভা ১নং ওয়ার্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেগুনা সড়কের পাশের বাড়ির টয়লেটে ঢুকে পড়লে এসময় টয়লেটে থাকা দিলুয়ারা বেগম (৪৫) নামে এক নারী নিহত হন।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক যাত্রীবাহী লেগুনা গাড়িটি জব্দ রয়েছে। ড্রাইভার পলাতক রয়েছে। নিহত পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print