ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হাটহাজারীতে যুবককে কোপানোর প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে পুলিশের হামলা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চবি প্রতিনিধি:

.

হাটহাজারী থানার ফতেয়াবাদ সন্দ্বীপ কলোনীস্থ এক যুবককে কুপিয়ে আহত করার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে পুলিশ হামলা চালিয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টার দিকে ফতেয়াবাদ চত্ত্বরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায, গত ২১ জানুয়ারি শনিবার বিকালের দিকে ফতেয়াবাদ সন্দ্বীপ কলোনী গেলে সেখানকার কিছু চিহ্নিত সন্ত্রাসী নুরুল আজম তুষার নামক এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

.

আহতের বড় ভাই নুরুল আবছার রুবেল পাঠক নিউজকে জানান, ঘটনার দিন তুষার পৈত্রিক সম্পত্তি দেখতে ফতেয়াবাদ সন্দ্বীপ কলোনী গেলে ভুট্টো, সুমন, শুক্কুরসহ ১০-১২জন চিহ্নিত সন্ত্রাসী সন্দ্বীপ কলেীনস্থ জন্টুর দোকানের সামনে তুষারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। খবর পেয়ে আহত তুষারকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

.

এ ঘটনায় হাটহাজারী থানায় মামলা হয়েছে এবং হাসান ওরফে লেংগা হাসান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ। এছাড়াও অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে পুলিশ জানান।

এদিকে নিরীহ যুবক নুরুল আজম তুষারকে আহত করার প্রতিবাদে শুক্রবার (২৭ জানুয়ারি) বিকাল ৩টার দিকে ফতেয়াবাদ চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে স্থানীয় জনতা।

আয়োজকরা জানান, মানববন্ধন শুরু হলে পুলিশ এলোপাতাড়ি লাঠি, হকি স্টিক দিয়ে জনতার উপর হামলা চালায়। এতে ১০-১৫জন মতো আহত হয়। ঘটনার সময় এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয় জনতা বিনা কারণে পুলিশি হামলায় ক্ষোভ প্রকাশ করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print