ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় ইউপি মেম্বার নিহত, আহত ১

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিহত মো. হেলাল উদ্দিন ও আহত মো. নুরুন্নবী।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে কাঠবোঝাই চাঁদের গাড়ির (জিপ) মুখোমুখি সংঘর্ষে
মো. হেলাল উদ্দিন (৩৮) নামে এক ইউনিয়ন পরিষদের সদস্য নিহত ও এক যুবলীগ নেতা আহত হয়েছেন।

সোমবার (২৩ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার পদুয়া ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ড বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. হেলাল উদ্দিন (৩৮) বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি ওই এলাকার করিম উল্লাহর ছেলে। অন্যদিকে আহত মো. নুরুন্নবী (৪০) রাঙ্গুনিয়ার পদুয়া নাপিত পুকুরিয়া ব্রিজঘাটা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে এবং ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, পদুয়ার বটতল এলাকায় মোটরসাইকেলের সঙ্গে কাঠ বোঝাই চাঁদের গাড়ির (জিপ) মুখোমুখি সংঘর্ষে হয়। এতে মোটরসাইকেল থাকা দুইজন ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ইউপি সদস্য হেলালকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নুরুন্নবীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের কাছে হেলালের মরদেহ হস্তান্তর করা হয়েছে। জিপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print