ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হাটহাজারীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা,স্বামী আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রামের হাটহাজারীতে রিনা আক্তার (৩৩) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

শুক্রবার (২৭ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের খন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত স্বামী বদিউল আলম সোহাগ ওই বাড়ির জহুর আলম সওদাগরের ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার ভোরবেলা স্বামী বদিউলের লুঙ্গি পরিধান নিয়ে স্ত্রী রিনা আক্তারের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্বামী বদিউল আলম সোহাগ স্ত্রীর গলা টিপে ধরে তাকে হত্যা করে।

এ সময় নিহতের দুই শিশু মেয়েকেও মারতে উদ্যোত হলে তারা দৌড়ে ঘর থেকে বের হয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে। অভিযুক্ত স্বামী দ্রুত পালিয়ে যেতে চাইলেও স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেন।

এ ব্যপারে স্থানীয় প্যানেল চেয়ারম্যান মো: তোফায়েল আহমেদ বলেন, অভিযুক্ত ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে। তার আচরণ কখনো ভালো কখনো খারাপ ছিল। এটা তাদের বংশগত রোগ, তার বড় ভাইয়েরও একই অবস্থা যা এলাকাবাসী জ্ঞাত আছেন। অভিযুক্ত এর আগেও দুই বিয়ে করেছেন। প্রথম ও দ্বিতীয় স্ত্রী স্বেচ্ছায় তালাক দিয়ে চলে গেলেও প্রথম স্ত্রীর মেয়ে তার কাছে থাকেন। বর্তমান নিহতের ঘরে এক মেয়েশিশু একইসাথে প্রথম স্ত্রীর এক মেয়েও রয়েছে। এদিকে অভিযুক্তকে ভারসাম্যহীন বলা হলেও অনেকে তা মানতে নারাজ। তাদের দাবি তিন তিনটি বিয়ে এবং প্রত্যেকের সংসারে একটি করে সন্তান। ঘটনার সুষ্ঠু তদন্ত করে সত্যতা বের করা উচিত বলে মনে করেন তারা।

এদিকে নিহতের ভাই বাদি হয়ে হাটহাজারী মডেল থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান বলেন, আসামিকে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print