ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

CTG PIC-raozan-
মাত্র পাঁচমাস আগে বিয়ের পিড়িতে বসেছিল রুবি দে। যৌতুকের অভিসাব কেড়ে নিল তার প্রাণ

চট্টগ্রামে বিয়ের পাঁচ মাসের মাথায় গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার জেলার রাউজান উপজেলার চিকদাইর এলাকায় রুবি দে (২২) নামের উক্ত গৃহবধূ নিহত হন।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ দাবিকৃত যৌতুকের স্বর্ণের চেইন ও জামাই খানা খাওয়াতে না পারায় নির্যাতন করে তাদের মেয়েকে হত্যার পর মুখে বিষ ঢেলে দেয়া হয়েছে।

তবে স্বামী পক্ষের দাবি কোন কারন ছাড়াই রুবি বিষপান করে আত্মহত্যা করেছে। নিহত রুবি দে উপজেলার ডাবুয়া কলমপাতি গ্রামের পুরাতন কেরানীর বাড়ির নোনা দে’র মেয়ে । গত পাঁচ মাস আগে চিকদাইর ইউনিয়নের পালপাড়া মৃত সুরেন্দ্র লালের ছেলে টিটু চৌধুরীর সাথে বিয়ে হয়েছিল।

স্থানীয় চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী ও রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তাঁরা দু’জনই স্থানীয় ইউপি সদস্য মো. ইলিয়াছ মেম্বারের বরাত দিয়ে জানান, মঙ্গলবার ভোরে বিষপান অবস্থায় স্থানীয় লোকজন রুবিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই সুজন দে বলেন ‘বিয়ের সময় দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন দেয়া হয়েছিল স্বামী টিটুকে। তার দাবি ছিল আরো একটি স্বর্ণের চেইন ও দুশত বরযাত্রী নিয়ে জামাই খানা খাওয়া। কিন্তু আমাদের পরিবারের সেই সামর্থ না থাকায় টিটুর দাবি মেটানো সম্ভব হয়নি। এ নিয়ে গত রোববার রাতেও স্বামী টিটু ও তার বড় বৌদি শিল্পী চৌধুরী আমার বোনকে মারধর করেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print