ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

দুই সাংবাদিককে পেটালো ছাত্রলীগ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

দুই সাংবাদিককে মারধর করার অভিযোগ উঠেছে রাজশাহী কলেজের ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে গণিত বিভাগের সামনে মারধরের এ ঘটনা ঘটে।

আহত দুই সাংবাদিক হলেন- রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও খবর সংযোগের রাজশাহী প্রতিনিধি আবু সাইদ রনি এবং রিপোর্টার্স ইউনিটির সদস্য ও রাজশাহী পোস্টের স্টাফ রিপোর্টার আবদুল আলীম।

জানা গেছে, নিয়মবহির্ভুতভাবে পরীক্ষা দিতে না দেওয়ায় রাজশাহী কলেজের গণিত বিভাগে ভাঙচুর চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ছবি তুলতে গেলে দুই সাংবাদিককে মারধর করা হয়। তাদের মোবাইল ফোন কেড়ে নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২ নম্বার ওয়ার্ড ও ৩১ নম্বার ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

রাজশাহী কলেজ অধ্যক্ষ জানান, হামলাকারীরা সাংবাদিকদের ৩টি মোবাইল ফোন কেড়ে নেয়। পরে তারা ফেরত দিয়েছে। এসময় একটি মোবাইল ফোন ভাঙা পাওয়া গেছে। হামলাকারী শিক্ষার্থীদের শাস্তির ব্যাপারে একাডেমিক কাউন্সিলর সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবদুল হাকিম বলেন, হামলাকারীরা যেহেতু কলেজের শিক্ষার্থী তাদের ব্যাপারে কর্তৃপক্ষ দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। পাশাপাশি আমরা সংগঠনের পক্ষ থেকে থানায় মামলা করতে চাই।

রাজশাহী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জাফর বলেন, পরীক্ষা দিতে না দেওয়ার কারণে সাধারণ শিক্ষার্থীরা এ ঘটনা ঘটিয়েছেন। এরমধ্যে ছাত্রলীগের কোন কর্মী থাকতে পারে। এরকম কেউ থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print