ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে পুকুরে পড়ে দুই জমজ বোনের মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিহত দুই বোন।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দুজন জমজ বোন।

শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ কাজলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই জমজ বোন হল একই গ্রামের মোঃ এরশাদের সাড়ে তিন বছর বয়সী মেয়ে সামিয়া সুলতানা স্নেহা ও সাফিয়া সুলতানা সিনটিয়া।

৮ নং সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মনির আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় প্রতিবেশী রমজান আলী জানান, বিকালে ঘর থেকে খেলতে বের হওয়ার পর খুঁজে পাওয়া যাচ্ছিল না দুই বোনকে। খোঁজাখুঁজি একপর্যায়ে সন্ধ্যার দিকে বাড়ীর পাশের পুকুর তাদের উদ্ধার করা হয়।

তাদের মা নারগিস আক্তার জানান, সাড়ে ৫টার দিকে আমার দুই মেয়ের পায়ের সেন্ডেল পুকুরের পানিতে ভেসে উঠলে তাদের দেখতে পাই। এ সময় আমার চিৎকারে সবাই এগিয়ে এসে পুকুরে নেমে দুইজনকে উদ্ধার করে স্থানীয় ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার দুই শিশুকে মৃত ঘোষণা করেন। এক সাথে দুই শিশুর মৃত্যুতে এলাকায় জুড়ে শোকের মাতম চলছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print