ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নোয়াখালীতে প্রাতঃভ্রমনে গিয়ে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

মো.শাহাদাত হোসেন ওরফে সাধন

নোয়াখালী জেলা প্রতিনিধি :
নোয়াখালীর সেনবাগে দ্রুত গতির ট্রাক চাপায় মো.শাহাদাত হোসেন ওরফে সাধন (৩৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দরগাবাড়ি পোল এলাকার জেবিএম ব্রিকফিল্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো.শাহাদাত হোসেন উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের আবদুস সাত্তারের ছেলে। তিনি এলাকায় শাহাদাত স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার ছিলেন।।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজর নামাজ শেষে প্রাত ভ্রমনে বের হন সাধন। জেবিএম ব্রিকফিল্ডের সামনে দিয়ে যাওয়া মহাসড়কটি পার হওয়ার সময় ফেনী অভিমুখী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন তার রক্তাক্ত মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো.সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা হাইওয়ে পুলিশের বিষয়। এটা তারা দেখবে। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি। তবে আমরা খবর নিয়েছি ঘটনা সত্য।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print