ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে নৈশ প্রহরী হত্যার ঘটনায় গ্রেফতার-৬

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

গ্রেফতারকৃত ৬ ডাকাতের মধ্যে ছবিতে ৫ জনকে দেখা যাচ্ছে।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ডাকাতিকালে বাঁধা পেয়ে নৈশপ্রহরী তপন বিশ্বাসকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

 গ্রেফতারকৃতরা হল, নূরুচ্ছফা তালুকদার প্রকাশ পারভেজ (২৮), জামাল (৪০), সেলিম উদ্দিন (২৯), জাহাঙ্গীর আলম (৩০), মিজান (৩৫) এবং নূরুল ইসলাম (৩১)।

শনিবার রাতভর নগরীর কাট্টলী ও রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে ১টি এলজি ও দুই রাউন্ড কার্তুজ, ১টি সিএনজি অটোরিকশা, ১টি ল্যাপটপ, ২টি মোবাইল, ১টি ট্যাব ও ২ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা আন্ত:জেলা ডাকাতদলের সদস্য। তারা বিভিন্ন পেশায় অন্তরালে পেশাদার ডাকাত।

উল্লেখ্য, ডাকাতিতে বাধা দেওয়ায় গত ২৪ জানুয়ারি রাঙ্গুনিয়ার শান্তিবাজারে তারা নৈশপ্রহরী তপন বিশ্বাসকে হত্যা করে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print