ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে পা হারালেন হরজন আলী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

আহত হরজন আলী।

চট্টগ্রাম-দোহাজারী রেল লা্ইনের বোয়ালখালী গোমদন্ডী স্টেশন কাছে ট্রেনে কাটা পড়ে পা হারিয়েছেন হরজন আলীর (৫৫) নামে এক ব্যাক্তি। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে।

গুরুত্বর আহতবস্থায় হরজনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহত হরজন আলী ভোলার লাল মোহন উপজেলার জেবল হকের পুত্র।

স্থানীয় সুত্রে জানাগেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া দোহাজারীগামী ট্রেন গোমদণ্ডি স্টেশন অতিক্রমকালে পালকি কমিউনিটি সেন্টারের সামনে রেল লাইন পার হতে গিয়ে ট্রেনের নীচে পড়েন হরজন আলী। এতে তার ডান পা কাটা পড়ে।

ঘটনার পরপরই স্থানীয় জনতা ও বোয়ালখালী থানা পুলিশের উপ-পরিদর্শক মোস্তাক আহমদ চৌধুরী, পীযুষ চন্দ্র সিংহ, আবু বক্কর সিদ্দিকীসহ পুলিশ সদস্যরা গুরুতর আহত অবস্থায় হরজন আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এসময় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এসময় হরজনের চিকিৎসা ব্যয়ে স্থানীয়দের কাছ থেকে পুলিশের উপ-পরিদর্শক পীযুষ চন্দ্র সিংহ নগদ অর্থ সহায়তা চান। এতে উপস্থিতরা সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মোস্তাক আহমদ বলেন, ঘটনাস্থলে উৎসুক জনতা হাসপাতালে নেয়ার সাহস করছিল না। এসময় আহত লোকটির ছবি তুলতে ব্যস্ত রয়েছে উৎসুক জনতারা। তাকে জনগণের সহায়তায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, রাতে ট্রেনে কাটা পড়ে গুরুত্ব আহত একজনকে হাসপাতালে আনা হয়েছে। ২৬ নং ওয়ার্ডে তার চিকিৎসা দেয়া হচ্ছে। আহত হরজন আলীর ডান পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print