ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রাম কক্সবাজারে প্রথম ট্রেনের টিকেটে বিক্রি আধ ঘন্টায় শেষ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কক্সবাজার রুটে প্রথমবারের মতো যাত্রীবাহী ট্রেনের চলাচল শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর থেকে। আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। সকাল ৮টায় শুরু হলেও মাত্র ৩০ মিনিটে ফুরিয়েছে গেছে চট্টগ্রামের জন্য বরাদ্দ করা দুটি কোচের তিনদিনের অগ্রিম টিকিট। কাউন্টার-অ্যাপস সবখানে শূন্য চট্টগ্রাম-কক্সবাজার টিকিট।

শুরুতে ননস্টপ সার্ভিসের কারণে চট্টগ্রাম থেকে কোন যাত্রী উঠার সুযোগ না থাকলেও একদিন পর চট্টগ্রামের যাত্রীদের জন্য দুটি বগি বরাদ্দ করে রেলওয়ে, যেখানে ১১৫ টি আসন রয়েছে।

কক্সবাজার এক্সপ্রেস টিকেট কিনতে চট্টগ্রাম ষ্টেশন আসা ব্যবসায়ী আজম উদ্দিন বলেন, চট্টগ্রাম জন্য অল্প পরিমাণ আসন বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে অনলাইন ও অফলাইন দুই মাধ্যমে যাত্রীর চাপ থাকা স্বাভাবিক। সকাল ৭টা ৩০ থেকে অপেক্ষা করছিলাম টিকেট কাটার জন্য। কিন্তু সার্ভার চাপ বেড়ে যাওয়ার কারণে অনলাইন মাধ্যমে টিকেট কাটা যাচ্ছিল না। তারপরেও শেষ চেষ্টা করতে ষ্টেশনে এসে দেখি টিকেট নেই।

চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশন ম্যানেজার রতন কুমার বলেন, মূলত চট্টগ্রাম মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু এই কক্সবাজার এক্সপ্রেস। সকালে অনলাইন রেল সেবা মাধ্যমে সকল টিকেট বিক্রি হয়ে গেছে। তাই অনেকে ষ্টেশনে এসে টিকেট না পেয়ে ফেরত গেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print