ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

লোহাগাড়ায় মেয়ের দায়ের কোপে পিতা খুন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় নিজ মেয়ের দায়ের কোপে আব্দুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সকাল ১০টার দিকে উপজেলার পুটিবিলা সরাই গ্রামের বলিরজোন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুলিশ অভিযুক্ত মেয়ে মেয়ে হুমায়ারা আক্তার (২২) কে পুলিশ আটক করেছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন- পারিবারিক বিষয় নিয়ে মেয়ে ও বাবার মধ্যে কথা কাটাকাটির জেরে মেয়ে দায়ের কোপে পিতার মৃত্যু হয়েছে। পুলিশ মেয়েকে আটক করে থানায় নিয়ে এসেছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক জানান, গরুকে ভুষি খাওয়ানোর মত তুচ্ছ বিষয় নিয়ে মেয়ের সাথে বাবার কথা কাটাকাটির জেরে মেয়ে দা দিয়ে পিতার ঘাড়ে কোপ মারে। রক্তাক্ত আব্দুর রহমানকে হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়।

লোহাগাড়া থানা পুলিশ আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print