ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

প্রথম দিনেই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিহত হোসেন রাব্বি সুজন 

কক্সবাজার এক্সপ্রেসে কাটা পড়ে কুমিল্লার লাকসামে হোসেন রাব্বি সুজন নামে এক যুবক নিহত হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৬টায় লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের দক্ষিণ আউটারে লেকের পাড়ে সে নিহত হয়।

নিহত হোসেন রাব্বি সুজন (২০) ঘটনাস্থলের অদূরে লাকসাম পৌরসভার পাইকপাড়া গ্রামের প্রবাসী আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় লোকজন জানান ও লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ উল্লাহ বাহার জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় সনাক্ত করতে অসুবিধা হচ্ছে। তবে এলাকার লোকজন তাকে পার্শ্ববর্তী গ্রামের প্রবাসী আব্দুল মান্নানের ছেলে হোসেন রাব্বি সুজন বলে জানিয়েছে। তার পরিচয় সনাক্তে সিআইডির সহযোগিতা চাওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print