ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাঙামাটির পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাঙামাটি জেলা প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের ২৯৯নং রাঙামাটির সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রাঙামাটিস্থ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিলকৃত সকলের মনোনয়নপত্র বাছাই শেষে মনোনয়নপত্রে সকল কাগজপত্র সঠিক থাকায় দাখিলকৃত মনোনয়নপত্র জমা দেয়া ৫ প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছেন রাঙামাটির রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন খান।

আজ রবিবার সকালে রাঙামাটির জেলা প্রশাসক রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত উক্ত বাছাই অনুষ্ঠানে প্রার্থী ও প্রার্থীর প্রস্তাবকারী-সমর্থনকারীদের উপস্থিতিতে এ বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, বৈধ প্রার্থীরা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার, জনসংহতি সমিতি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার, তৃণমুল বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হারুনুর রশিদ মাতব্বর ও সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী অমর কুমার দে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print