ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে ছাত্রদল নেতাকে না পেয়ে ক্রীড়াবিদ ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

জেলার সীতাকুণ্ডে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নেতা কাজী সেলিম উদ্দিনকে গ্রেপ্তার করতে গিয়ে না পেয়ে তাঁর ছোট ভাই কাজী নাজিম উদ্দিনকে আটক করে নিয়ে গেছে।পুলিশ।
আজ সোমবার বিকেলে তাঁকে একটি মিথ্যা নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে।
গ্রেপ্তার নাজিম উদ্দিন কোন ধরণের রাজনীতির সাথে জড়িত নয় এবং তিনি একজন ক্রীড়াবিদ বলে পরিবার সূত্রে জানা গেছে।
পুলিশ ও দলীয় সুত্রে জানা গেছে.  রবিবার দিবাগত রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নতুন পাড়া গ্রামের বাড়িতে কাজী সেলিম উদ্দিনকে আটক করতে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এ সময় ছাত্রদল নেতা সেলিম উদ্দিন বাড়িতে ছিলেন না। তাকে না পেয়ে তাঁর ছোট ভাই কাজী নাজিম উদ্দিনকে ধরে নিয়ে যায় পুলিশ।
আজ সোমবার তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কাজী নাজিম উদ্দিন উপজেলা ক্রীড়া সংস্থার তালিকাভুক্ত ক্রীড়াবিদ। তবে পুলিশ বলছে, তিনি নাশকতা মামলার সন্দেহভাজন আসামি। তাঁকে সম্প্রতি ঘটে যাওয়া একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
নাজিম উদ্দিন ক্রীড়াবিদ, সে বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও পৌর কাউন্সিলর, ক্রীড়াবিদ ফজলে এলাহি বলেন, নাজিম রাজনীতির সঙ্গে জড়িত নয়। তিনি উপজেলা ক্রীড়া সংস্থার সঙ্গে যুক্ত। এ ছাড়াও চট্টগ্রাম ক্রীড়া সংস্থার তালিকাভুক্ত আম্পায়ার ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য।
আটকের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার এসআই নাসির উদ্দিন বলেন, কাজী নাজিম উদ্দিন সম্প্রতি ঘটে যাওয়া নাশকতা মামলার সন্দেহজনক আসামি তাকে আদালতের মাধ্যমে কারাগারে নেয়া হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print