ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে নারায়ণগঞ্জ ও মাওয়া রুট ছাড়া ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে দুর্ঘটনা ঘটে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, তিতাস কমিউটার ট্রেন তেজগাঁও স্টেশন থেকে কমলাপুরের দিকে ছেড়ে আসার পরপরই এই ঘটনা ঘটেছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে ওই ট্রেনটির ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পরই ইঞ্জিন ও বগি উদ্ধারের জন্য রিলিফ ট্রেন ডাকা হয়েছে। ফলে আপাতত নারায়ণগঞ্জ ও মাওয়া রুট বাদে সারা দেশের সঙ্গে রাজধানীর ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে এ দুর্ঘটনায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের কাউন্টারে যাত্রীদের টিকিট ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে রেলওয়ের কর্তৃপক্ষ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print