t অবরোধকারীদের হামলায় আনোয়ারার ওসি আহত, পুলিশের গুলি, গাড়ী ভাঙচুর – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

অবরোধকারীদের হামলায় আনোয়ারার ওসি আহত, পুলিশের গুলি, গাড়ী ভাঙচুর

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

অবরোধকারীদের ইটের আঘাতে আহত ওসি সোহেল আহমেদ।

জেলার আনোয়ারায় অবরোধকারীদের সাথে পুলিশের সংঘর্ষে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ আহত হয়েছেন। এ সময় পুলিশ ৮ রাউন্ড গুলি চালিয়ে পরিস্থিতি নিযন্ত্রণে আনে। ইটের আঘাতে ওসির ডান চোখে মারাত্মক জখম হয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে চোখের বিশেষজ্ঞ এর কাছে পাঠানো হয়েছে।

.

আজ বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আনোয়ারা উপজেলার চাতরী এলাকার শশী কমিউনিটি সেন্টারের সামনে যুবদলের নেতাকর্মীরা অবরোধ কর্মসূচী পালনকালে পুলিশ ধাওয়া দিলে সংঘর্ষের সুত্রপাত হয়। এসময় অবরোধকারীরা পুলিশের গাড়ি ও সিএনজিসহ বেশ কিছু গাড়ী ভাঙচুর করে।

পুলিশ জানায় অবরোধের নামে বিএনপি যুবদল কর্মীরা গাড়ী ভাংচুর করছে খবর পেয়ে ওসির নেতৃত্বে পুলিশ নেতাকর্মীদের ধাওয়া করলে তারা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় ইটপাটকেলের আঘাতে ওসির ডান চোখ আঘাতপ্রাপ্ত হয়। পরে পুলিশ নিজেদের আত্মরক্ষায় ৮ রাউন্ড গুলি চালিয়ে পরিস্থিতি নিযন্ত্রণে আনে।

পুলিশের গাড়ি ভাঙচুর

আনোয়ারা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, শশী কমিউনিটি সেন্টার এলাকায় বিএনপি,যুবদল, ছাত্রদলের ব্যানারে কিছু লোক রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর করে। এসময় পুলিশের ডিউটিরত গাড়িতে লাঠি ও ইট পাটকেল দিয়ে হামলা চালায়। এতে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ সোহেল আহমেদ আহত হয়েছেন। আত্মরক্ষার পুলিশ ৮ রাউন্ড গুলি ছোড়ে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, গুরুতর আহত অবস্থায় আনোয়ারা থানার ওসিকে হাসপাতালে নিয়ে আসা হয়। ওনার প্রাথমিক চিকিৎসার পর শহরের চক্ষু বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়েছে।

দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, অবরোধ চলাকালে শান্তিপূর্ণ মিছিল করার সময় আনোয়ারাার ওসির নেতৃত্বে পুলিশ হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে। একজন কর্মীকে গ্রেপ্তার করেছে।  মিছিলে পুলিশ গুলি চালায়।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print