ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রাম বন্দরে পরিবহণ শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

CTG PORT-চার ঘন্টা কর্ম বিরতির পর অবশেষে চট্টগ্রাম বন্দরে টেইলর ও মোভার শ্রকিদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

কর্তৃপক্ষের সাথে বৈঠকে গাড়ির রাখার স্থানের ব্যবস্থা ও আটক চালক-সহকারীদের মুক্তি দেওয়ার পর মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে কাজ শুরু করেছে শ্রমিকরা। তবে চার ঘন্টা ধর্মঘটে বিশাল যানজট সৃষ্টি হয়েছে বন্দর এলাকায়।

বন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বন্দরের দুই নম্বর গেইটের পাশে সড়কে অবৈধভাবে পার্কিং করায় ১২ জন চালক-হেলপারকে আটক করে বন্দরের নির্বাহি ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন। এ ঘটনার প্রতিবাদে পরিবহণ শ্রমিকরা পণ্য পরিবহণ বন্ধকরে দিলে অঢ়লাবস্থার সৃষ্টি হয়।

চট্টগ্রাম প্রাইম মোভার ও টেইলর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, বিনা শর্তে শ্রমিকদের মুক্তি এবং গাড়ির রাখার স্থানের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে আপাততে আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের পরিচালক (নিরাপত্তা) লে.কর্নেল আবদুল গাফফার এ আশ্বাস দিয়েছেন আগামী ৮ অথবা ৯ জুন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সঙ্গে আমরা বসবো। সেখানে আমাদের সব সমস্যা নিয়ে আলোচনা হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print