ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে পূজোর আগুনে প্রাণ গেল শিশু অরিত্রের

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

শিশু অরিত্র।

চট্টগ্রামের বোয়ালখালীতে অগ্নিদগ্ধ অরিত্রী চক্রবর্তী নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।আগুনে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়।

পোপাদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য কিশোর ভঞ্জ বলেন, শিশু অরিত্রী বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিদগ্রামের সঞ্জয় চক্রবর্তীর মেয়ে। স্থানীয় একটি বিদ্যালয়ে এবার দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হওয়ার কথা ছিল তার। চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়েছে।

অরিত্রীর কাকা অনুপম চক্রবর্তী বলেন, গত সোমবার সন্ধ্যায় পূজার আসন দেওয়া মোমবাতি থেকে কাপড়ে আগুন লেগে দগ্ধ হয় অরিত্রী। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আজ ভোরে অরিত্রীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print