ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাজধানীতে চলন্ত ট্রেনে নাশকতার আগুন, নিহত ৪

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে ট্রেনটিতে আগুন দেয়া হয়। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। একটি বগি থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিহতদের মধ্যে একটি শিশু, একজন নারী ও দুইজন পুরুষ। এর মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাদিরা আক্তার পপি (৩৫) এবং তার তিন বছরের শিশু সন্তান ইয়াসিন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, ভোর ৫টা ৪ মিনিটে তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৩টি বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

এদিকে, ঢাকা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল সোয়া ৭টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, পুড়ে যাওয়া ট্রেনটিকে ঢাকা রেলওয়ে স্টেশনের দিকে আনা হচ্ছে। এই মুহূর্তে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। সকাল সাড়ে সাতটার দিকে চারজনের মরদেহ ঢামেক হাসপাতালে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া।

তিনি বলেন, মরদেহগুলোর মধ্যে একটি শিশু, একজন নারী ও দুইজন পুরুষ।

এর আগে, গত ১৩ ডিসেম্বর ভোরে গাজীপুরে বনখড়িয়ার চিলাই ব্রিজ এলাকায় রেললাইন কেটে রাখায় এই ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। ওই দুর্ঘটনায় এক যাত্রী নিহত এবং লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print