ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চমেক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক ফেনীতে উদ্ধার, আটক ২ নারী

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে চুরি হওয়া ৫দিন বয়সী নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে ফেনীর পশুরাম থানায় এলাকায় অভিযান চালিয়ে নবজাতককে উদ্ধার করেছে সিএমপির পাঁচলাইশ থানা পুলিশ। এঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে।

আজ বুধবার দুপুরে পাঁচলাইশ থানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে চমেক হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ) থেকে নবজাতকটি চুরি হয়।

পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোকনুজ্জামান বলেন, রাতে অভিযান শুরু করে ভোরে শিশুটিকে ফেনী থেকে উদ্ধার নিয়ে আসা হয়েছে। নাসিমা ও পারুল নামে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের শিশুও এনআইসিইউতে ভর্তি ছিল।

জানা গেছে, নগরীর বেসরকারি রয়েল হাসপাতালে বেসরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুটি চমেকের এনআইসিইউ’র ৩১ নম্বর বেডে চিকিৎসাধীন ছিল। তার মায়ের নাম আসমা বেগম ও পিতা নাম আবু মো. নোমান। তারা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর সিকদার পাড়া এলাকার বাসিন্দা।

দুপুর ২টার পর ওয়ার্ডে গিয়ে শিশু চুরির বিষয়টি বুঝতে পারেন তারা। তাৎক্ষণিক হাসপাতালের চিকিৎসক ও নার্সকে জানানো হলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই অভিযুক্তদের শনাক্ত করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print