ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাঙ্গুনিয়ায় ট্রাক চাপায় সাংবাদিক ইমরান নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিহত ইমরান হোসেন।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাঠ বোঝাই গাড়ি চাপায় ইমরান হোসেন নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। নিহত ইমরান (৩০) পেশায় একজন প্রকৌশলী ছিলেন। পাশপাশি তিনি সাংবাদিকতায় সক্রিয় ছিলেন।

গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কাপ্তাই সড়কের রোয়াজারহাট এলাকায় এ নির্মম দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান দৈনিক আমাদের সময় পত্রিকার রাঙ্গুনিয়া প্রতিনিধি ও উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সিকদারপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে।

স্থানীয়রা বলেছেন, রাতে মরিয়মনগর থেকে মোটরসাইকেল চালিয়ে সরফভাটা নিজ বাড়ি ফিরছিলেন ইমরান। ফেরার পথে রাত দেড়টার দিকে রোয়াজারহাট মধুবনের সামনে বিপরীত দিক থেকে আসা অবৈধ জ্বালানি কাঠ বোঝাই গাড়িটি বেপরোয়া গতিতে এসে ধাক্কা দেয়। মাথায় হেলমেট থাকলেও গাড়ির চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, সংবাদকর্মী ইমরান হোসেন এর লাশ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। গাড়ির চালক গাড়ি নিয়ে পলাতক রয়েছে। রাতের ঘটনা তাই গাড়ি এখনো শনাক্ত করা যায়নি। তবে গাড়ি শনাক্তে কাজ চলছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print