ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

প্রান্ত বড়ুয়া

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে প্রান্ত বড়ুয়া (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।

তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কুলকুরমাই গ্রামের উজ্জ্বল বড়ুয়ার ছেলে এবং এবার রাউজান ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।

তার স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রান্ত দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। সাঁতার কেটে পুকুরের মাঝখানে গেলে তিনি ডুবে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উপমা সিংহ বলেন, ‘হাসপাতালে আনার আগে ওই তরুণের মৃত্যু হয়।’ রাঙ্গুনিয়া পৌরসভার কাউন্সিলর তারেকুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘গোসল করতে নেমে পুকুরে ডুবে ওই তরুণের মৃত্যু হয়েছে বলে জেনেছি।’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print