ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৩ জন নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

পাবনার ভাঙ্গুড়ায় গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিহত ডাকাতদের ছুরিকাঘাতে স্থানীয় তিনজন আহত হয়েছেন। আহতদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার ভোরে উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পাবনার চাটমোহর উপজেলার মির্জাপুর গ্রামের গোলাপ হোসেনের বাড়ি থেকে ২টি গরু চুরি করে নৌকাযোগে গুমানী নদী পথে পালাচ্ছিলেন চোররা। এ সময় স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে চোর চক্রের সদস্যদের ধাওয়া দেয়। চোর চক্রের সদস্যরা নৌকা থেকে গরুগুলো ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পথে ভাঙ্গুড়ার বেতুয়ান ঘাটে তাদের মধ্যে তিনজনকে গণপিটুনিয় দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এর আগে চোর চক্রের ধারাল অস্ত্রাঘাতে স্থানীয় তিন যুবক আহত হন। তাদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ঘটনাস্থল থেকে দুইটি ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিন মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print