ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে শুরু হয়েছে ফায়ার সার্ভিসের তিন দিনব্যাপী ভলান্টিয়ার প্রশিক্ষণ 

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
.

চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন দিনব্যাপী ফায়ার সার্ভিসের ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ট্রেনিং কোর্স শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে সীতকুণ্ড সদর এবং কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনে পৃথক দুটি প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ চলবে আগামী রবিবার পর্যন্ত। প্রশিক্ষণ দুটিতে ৫০ জন করে ১০০ জন ভলান্টিয়ার অংশগ্রহণ করে বলে নিশ্চিত করে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন।

অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগে করণীয় শীর্ষক স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ দেয়া হবে।
.

সকাল ১০টায় সীতাকুণ্ডে ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ট্রেনিং কোর্সে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সভাপতিত্ব করেন, উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন।

উক্ত ট্রেনিংয়ের আয়োজন করে সীতাকুণ্ডের কুমিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এতে ৩০টির অধিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন সিনিয়র স্টেশন অফিসার মোঃ আবদুল্লাহ হারুন পাশা।
উক্ত ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ট্রেনিং কোর্সে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন ছাত্র এবং কুমিরা গার্লস কলেজের ১৫ জন ছাত্রী অংশ নেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যেককে একটি করে টি-শার্ট দেওয়া হয়। এছাড়াও ট্রেনিং শেষে পরীক্ষা গ্রহণ করা হবে। এই পরীক্ষায় সফলভাবে প্রশিক্ষণের জন্য প্রত্যেককে সনদপত্র প্রদান করা হবে বলে জানানো হয়।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print