ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাগরে ‘পবিত্র ডুব’ দিলেন মোদি

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ভারতের তামিল নাড়ুর প্রাচীন রামনাথস্বামী মন্দিরে শনিবার (২০ জানুয়ারি) পূজা দিতে যান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদিকে রামনাথস্বামী মন্দিরে রুদ্রাক্ষ মালা পরে থাকতে দেখা যায়।

ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই এক টুইটার ভিডিওতে দেখা যায় ওই সময় মন্দিরের পাশে অবস্থিত অগ্নিতীর্থম সৈকতে পবিত্র ডুব দেন তিনি।

পূজা ছাড়াও শিব মন্দিরে আয়োজিত ভজনে যোগ দেন মোদি। শিব মন্দিরটি তামিলনাড়ুর রামনাথপুরামের রামআশ্রম দ্বীপে অবস্থিত। বলা হয়ে থাকে, শ্রী রাম এখানে শিব লিঙ্গ স্থাপন করেছিলেন। এছাড় রাম এবং শিতা দেবি এখানে পূজা করেছিলেন।

এদিকে আগামী সোমবার অযোধ্যায় নতুন রাম মন্দির উদ্বোধন করবেন মোদি। ২ হাজার কোটি রুপি খরচ করে তৈরি করা মন্দিরটি উদ্বোধনের আগে দেশের বিভিন্ন মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন তিনি।

মোদির নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল বিজেপি কথা দিয়েছিল— ক্ষমতায় আসতে পারলে অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় নতুন মন্দির তৈরি করে দেবে তারা। সেই কথা অনুযায়ী, মন্দির তৈরি করেছেন মোদি। নতুন মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে মোদি ছাড়াও ৮ হাজার অতিথি থাকবেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print