ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শাহআমানত বিমানবন্দরে সিগারেটের প্যাকেটে মিলেছে ১ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত সিগারেটের প্যাকেটে ১৪ টি সোনার বার উদ্ধার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

উদ্ধার হওয়া এসব স্বর্ণের ওজন ১ কেজি ৬৩১ গ্রাম।  বাজার মূল্য এককোটি ৪০লাখ টাকা বলে জানায় শুল্ক গোয়েন্দারা।

আজ শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে বিমানবন্দরের কনভেয়ার বেল্টে পাওয়া সিগারেটের প্যাকেট থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কনভেয়ার বেল্টে লাগেজের সঙ্গে সিগারেটের প্যাকেটও দেখা গেছে। পরে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা প্যাকেট খুলে ১৪ পিস সোনার বার পান। এর ওজন দেড় কেজি। এর বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শুল্ক গোয়েন্দাদের ধারণা সকালে শারজাহ থেকে এয়ার আরাবিয়া এয়ারলাইন্স A9-526-এ সোনার চালানটি বিমানবন্দরে এসেছে। উদ্ধার করা সোনা বিমানবন্দর শুল্ক গোয়েন্দাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print