ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জ্যাকেটের পকেটে মাদক, চুয়েটের দুই শিক্ষার্থী বহিস্কার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বাসে করে ক্যাম্পাসে ফেরার সময় জ্যাকেটের পকেটে মাদক পাওয়ার ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের বিষয়টি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার রাত ১০টার দিকে চট্টগ্রাম শহর থেকে চুয়েটের উদ্দেশে ছেড়ে আসা শিক্ষার্থীদের বহনকারী বুড়িগঙ্গা বাসে দুই শিক্ষার্থীকে মাদকসহ আটক করা হয়। পরে শিক্ষার্থী শৃঙ্খলা কমিটির ২৭০তম জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৮ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের নোটিশের জবাব দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের মাদকদ্রব্য প্রতিরোধ নীতিমালা, চুয়েট-২০১৬ মোতাবেক মাদক বহন ও সেবন শাস্তিযোগ্য অপরাধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, মাদক সেবনের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়েছে। পরে দুই শিক্ষার্থীর জ্যাকেটের পকেটে মাদক পাওয়া যায়। তাই তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে ২০২৩ সালের ১৩ ডিসেম্বর রাতে চুয়েটে ফেরার সময় বাসে মদ্যপানের সময় ৪ জনকে আটক করে বহিস্কার করা হয়েছিল।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print