ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কুমিল্লায় শ্বশুরবাড়িতে খুন টেকনাফের ব্যবসায়ী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

মো. মুছা আলী

কুমিল্লায় ছুরিকাঘাতে একজন ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩১ জানুয়ারি) আনুমানিক রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাগুর বাসস্ট্যান্ডের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. মুছা আলী (৪০)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার উত্তর নাজির পাড়া গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে।

নিহতের স্ত্রী পুলিশকে জানায়, তার স্বামী মো. মুছা আলী কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের পাশে জুতা ও কাপড় বিক্রি করতেন। দুদিন আগে দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন।

জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে পরিচিত একজনের কল আসলে শ্বশুর বাড়ি থেকে বের হন। রাত ৯টার দিকে মুছার মোবাইল থেকে তার স্ত্রীকে কল করে একজন জানায় তার স্বামীকে অপহরণ করা হয়েছে। টাকা দিলে ১০ মিনিট পর ছেড়ে দেওয়া হবে। দাবি অনুযায়ী অপহরণকারীদের দেওয়া বিকাশ নম্বরে ৩০ হাজার টাকা পাঠানো হয়। এরপর রাত সাড়ে ১০টার নিহতের স্ত্রী হত্যাকাণ্ডের খবর পান।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, কয়েকজন যুবক এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া বলেন, নিহত ব্যক্তির শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার বিরুদ্ধে প্রাথমিকভাবে ৩টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print