ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিয়ের দুই দিনের মাথায় সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

মো. রায়হান উদ্দিন

চট্টগ্রামে বিয়ের দুই দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মো. রায়হান উদ্দিন (৩০) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র।

রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সীতাকুণ্ডের ফৌজদারহাট বন্দর সংযোগ সড়কে লরি সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনায় ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

নিহত রায়হান উদ্দিন নগরীর বেসরকারি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি হাটহাজারীর পাটোয়া গ্রামের হাজী নাজির ফকির বাড়ীর নাজিম উদ্দিনের ছেলে।

গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) তাঁর আক্দ সম্পন্ন হয়েছিলো। তবে আহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন সন্ধ্যা ৭টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত রায়হান উদ্দিনকে মেডিকেলে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এদিকে তাঁর মৃত্যুতে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print