ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে অস্ত্রশস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার, লুণ্ঠিত অর্ধশত ভরি স্বর্ণ উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে বিভিন্ন অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোরে নগরীর সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ি ওয়্যার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো মো. আরিফ হোসেন মেহেদী (২৬), মো. শরীফ (২০), মেহেদী হাসান রুবেল (২৩), মো. সাইদুল ইসলাম রিগ্যান (২২), মো. হান্নান হোসেন (২৩) ও মো. রিয়াদ হোসেন (১৯)।

তাদের দেওয়া তথ্যে ৫১ ভরি স্বর্ণালংকার, একটি দেশীয় তৈরি পাইপগান, এক রাউন্ড কার্তুজ, চারটি ছোরা, দুটি তালা কাটার যন্ত্র এবং একটি রেঞ্চ উদ্ধার করা হয়েছে।

সিএমপির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়দুল হক বলেন, ‘প্রথমে আগ্নেয়াস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ছয় জনকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের মধ্যে আরিফ হোসেন মেহেদী জানায়, তার কাছে কিছু চোরাই স্বর্ণালংকার লুকায়িত আছে। এরপর মেহেদীকে নিয়ে ডবলমুরিং থানাধীন বারেক বিল্ডিং মোড়ে (পূর্বের সানাই সিনেমা হল বর্তমানে কনকর্ড গ্রুপের খালি জায়গা) অভিযান চালানো হয়। সেখানে ঝোপের ভেতর থেকে ৫১ ভরি ১২ আনা ও ৩ রত্তি ৯ পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার করা হয়। মেহেদী আরও জানায়, এসব স্বর্ণালংকার চকবাজার থানাধীন মেহেদীবাগস্থ আবাসিক এলাকার একটি বাসা থেকে কিছুদিন আগে চুরি করেছে।’

গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. আরিফ হোসেন মেহেদী, মেহেদী হাসান রুবেল ও মো. হান্নান হোসেনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print