ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ঘুমধুম সীমান্তে তিন দিনে ৩ মর্টার শেল উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে আরও একটি মর্টার শেল উদ্ধার ক‌রে‌ছে বি‌জি‌বি। এ নি‌য়ে তিন দিনে ৩টি উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ঘুমধুম ইউনিয়ন পরিষদের তুমব্রু পশ্চিমকূল এলাকা থেকে এ মর্টার শেল উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, ৮ ফেব্রুয়ারি দুপুরে ঘুমধুম ইউপির ৫ নম্বর ওয়ার্ড নোয়াপাড়া এলাকা থেকে একটি, ৯ ফেব্রুয়ারি দুপুরে তুমব্রু পশ্চিমকূল বিজিবি ক্যাম্পের কাছাকাছি এলাকার ধানক্ষেতে একটি ও সর্বশেষ শনিবার বিজিবি ক্যাম্পের কাছাকাছি ব্রিজ থেকে একটিসহ মোট ৩টি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়।

তারা আরও জানায়, এই মর্টার শেলগুলো মিয়ানমারের বিজিপি সদস্যরা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় ফেলে গেছে। সীমান্তের কাছাকাছি চাষের জমিতে বিজিপি সদস্যদের ফেলে যাওয়া আরও গোলা, রকেট লঞ্চার ও মর্টার শেল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত সড়কের ব্রিজের ওপর মর্টার শেলটি দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে দিলে পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থল হতে সেটি নিজেদের হেফাজতে নেয়। এ নিয়ে তিন দিনে তুমব্রু এলাকা থেকে তিনটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print