ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বঙ্গবন্ধু টানেলে একসঙ্গে ৫টি গাড়ী দুর্ঘটনায় কবলিত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

টানেলে দুর্ঘটনায় কবলিত ৫ গাড়ী।চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে আবারও দুর্ঘটনা ঘটেছে।  এবার দুর্ঘটনার শিকার হয়েছে এক সঙ্গে ৫টি গাড়ী।

শনিবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।  দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে ৩টি প্রাইভেটকার ও ২টি মাইক্রোবাস।  এতে কয়েকজন আহত হয়েছে বলে জানা গেলেও কারো নাম পরিচয় জানা যায়নি।

তবে আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিএমপির কর্ণফুলি থানার এএসআই বিল্লাল হোসেন জানান, বিকালে বঙ্গবন্ধু টানেলের ভতিরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার অন্যকয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে একই লাইনে থাকা ৫টি গাড়ি দুর্ঘটনায় কবলিত হয়। এর মধ্যে ৩টি প্রাইভেট কার ও ২টি মাইক্রোবাস রয়েছে।  ৫টি গাড়ীই কমবেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। দুর্ঘটনায় কবলিত ৫টি গাড়ী জব্দ করা হয়েছে।

গত বছরের ২৮ অক্টোবর টানেল উদ্বোধনের পর ৪ মাসে অন্তত ৭/৮টি  ছোট বড় দুর্ঘটনা ঘটে। উদ্বোধনের পর দিন ২৯ অক্টোবর মধ্যরাতে টানেলের ভেতর কার রেসিং প্রতিযোগিতায় মেতে উঠেছিল কয়েকজন যুবক। দামি কার নিয়ে প্রতিযোগিতায় মেতেছিল তারা। প্রতিযোগিতা করে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে সমালোচনা হয়। ওই প্রতিযোগিতায় সাতটি প্রাইভেটকার অংশ নেয়। এ ঘটনায় ১ নভেম্বর রাতে নগরীর কর্ণফুলী থানায় মামলা করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print